সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের করোনায় আক্রন্ত ৫০ লাখ ছাড়াল

news-image

আস্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারীতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ২৫ হাজার ৫০৯ জনের।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসেবে এমন তথ্য পাওয়া গেছে। এছাড়াও ১৯ লাখ মানুষ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের শেষ দিনে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে প্রথম এই ভাইরাসের বিস্তার ঘটেছে।

মঙ্গলবার উহানে আট লাখ ৫৬ হাজার ১২৮ জনের কোভিড-১৯ রোগের পরীক্ষা করা হয়েছে। আগের দিন যেটা ছিল চার লাখ ৬৭ হাজার ৮৪৭ জন। উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করতেই সেখানে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

আক্রান্তের দিক থেকে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএনর খবর অনুসারে, যুক্তরাষ্ট্রে ১৫ লাখ ২৮ হাজার ৬৬১জন প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯১ হাজার ৯৩৮ জনের।

দেশটির সব রাজ্যেই করোনার প্রাদুর্ভাব ঘটলেও সবচেয়ে বেশি আঘাত হেনেছে নিউইয়র্কে। সেখানে এখন পর্যন্ত ২৮ হাজার ৫৫৮ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে, নিউজার্সি, ইলিনয় ও ম্যাসাচুসেটসের অবস্থান।

করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে আরেক পরাশক্তি রাশিয়া। বুধবার পর্যন্ত সেখানে তিন লাখের বেশি সংক্রমণ ঘটেছে। তবে দেশটির মৃত্যুর সংখ্যা কম নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় আট হাজার ৭৬৪ জন এ ভাইরাসে আক্রান্ত হন। আর মৃত্যুর সংখ্যা ১৩৫ জন বেড়ে দুই হাজার ৯৭২ জনে পৌঁছে গেছে।

বৈশ্বিক মহামারীতে আক্রান্ত নিয়ে রাশিয়া যে সব উপাত্ত দিচ্ছে, তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ পোষণ করছেন। দেশটিতে প্রাণহানির সংখ্যা ঠিকমতো প্রকাশ করা হচ্ছে না বলে তাদের অভিযোগ।

রাজনৈতিক বিশ্লেষক অ্যান্টন বারবাশিন বলেন, এ নিয়ে বহু প্রশ্ন রয়েছে। রাশিয়ায় সরকারিভাবে যে হিসাব দেয়া হচ্ছে, আসল মৃত্যুর সংখ্যার তার চেয়ে অনেক বেশি হবে বলে ধারণা করছি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী