,

ঢাকা ছাড়তে চাইলে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপেলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঈদকে কেন্দ্র করে যারা পায়ে হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে। কোথাও যেতে দেয়া হবে না।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা পুলিশ আয়োজিত দুস্থদের ঈদ সামগ্রী বিতরণে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা এবং আশপাশের জেলা থেকে কাউকে ভিন্ন জেলায় যেতে দেয়া হবে না। পাশাপাশি বাইরের কোনো জেলা থেকেও কাউকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি বলেন, আমরা জেনে-বুঝে কাউকে মৃত্যুর মুখে পড়তে দেব না। তারপরও কেউ যদি ঈদের অজুহাতে বের হয়, তবে তাকে আটকে দেয়া হবে এবং ঈদ পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। পুলিশ কারো অজুহাত প্রশ্রয় দেবে না।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মো. মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশ বিভাগের অন্য কর্মকর্তারার উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা