,

আম্পান দ্বিতীয় আঘাত হানবে!

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। আজ বুধবার বিকেল ৪টার দিকে এটি প্রথম আঘাত হানে। রাত ৮টার দিকে আম্পান দ্বিতীয়বার আঘাত হানতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ‘একটা ঘূর্ণিঝড় যখন সাগর থেকে উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করে, তখন কিছু সময় তাণ্ডব চালানোর পর সবকিছু নীরব হয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর আবারও তাণ্ডব শুরু হয়ে যায়। মানুষ প্রথম ধাক্কার পর মনে করে ঘূর্ণিঝড় শেষ হয়ে গেছে, সবাই বাইরে বের হয় এবং দ্বিতীয়বারের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে থাকে। তাই সবাই সাবধান থাকেন, প্রথম ধাক্কা এসেছে বিকেল ৪টায়, দ্বিতীয় ধাক্কা আসতে পারে রাত ৮টায়।’

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, আম্পান অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে। আজ বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে আম্পান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা