,

বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় একাধিক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১০টা থেকে এপ্রিল মাসের বেতন ও শতভাগ বোনাসের দাবিতে কমলাপুরে সড়ক অবরোধ করে রেখেছে বিন্নি গার্মেন্টসের শ্রমিকরা।

লায়লা, সুমি ও শিরিনসহ বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীরা বলেন, ঈদের আগে সবার মোবাইল বিকাশে বেতনের টাকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন মালিক পক্ষ। কিন্তু এখন বেতন দেওয়া হয়নি।

ঘটনাস্থলে মতিঝিল ও শাহজাহানপুর থানা পুলিশের সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এছাড়া পোস্তগোলা ও মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় কারখানায় ভাঙচুরেরও ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বকেয়া বেতন ও শতভাগ উৎসব ভাতার দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

শিল্প পুলিশের হিসাবে সাড়ে সাত হাজার কারখানার মধ্যে বোনাস দেওয়া হয়েছে মাত্র ৪২২ কারখানায়। সাড়ে তিন হাজার কারখানায় এপ্রিলের বেতনও বাকি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা