করোনা :‘চরম দারিদ্র্যে’ পড়া মানুষের সংখ্যা জানাল বিশ্বব্যাংক

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা বিশ্বের প্রায় ৬০ মিলিয়ন মানুষকে চরম দরিদ্রতার দিকে ঠেলে দেবে। এতে গত তিন বছরে বিভিন্ন দরিদ্র দেশে দারিদ্র্য দূরীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা ব্যর্থতায় পর্যবসিত হবে। এছাড়াও এই অবস্থা কাটিয়ে উঠতে বর্তমানে যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।

বিশ্ব ব্যাংকের হিসাবে, প্রতিদিন কোনো মানুষের ১ দশমিক ৯০ ডলারের কম ব্যয় করাকে চরম দারিদ্রতা হিসেবে বিবেচনা করা হয়। এই হিসাবে প্রায় ৬০ মিলিয়ন মানুষ দারিদ্র্যে পতিত হবে। ২০২০ সালে বিশ্ব অর্থনৈতিতে ৫ শতাংশ ধস হবে বলে ধারণা করা হচ্ছে। তাই ক্ষতি কাটিয়ে উঠতে সঙ্কটকালীন ১৫ মাসের জন্য স্বল্প সুদে ঋণ এবং ১৬০ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ডেভিড ম্যালপাস বলেন, ‘বিশ্বের কয়েক মিলিয়ন মানুষ তাদের জীবিকা নির্বাহের উপায় হারিয়েছে এবং বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা খাতগুলো চাপের মধ্যে রয়েছে। এই অবস্থায় বিশ্বব্যাংক যে সহায়তা দিচ্ছে তা যথেষ্ট নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনুমান যে ৬০ মিলিয়ন মানুষ চূড়ান্ত দারিদ্র্যের দিকে ঠেলে যাবে – যা গত তিন বছরে দারিদ্র্য বিমোচনে যে সমস্ত অগ্রগতি ঘটেছে তা বিনিষ্ট করে দেবে।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত এই মহামারিতে আক্রান্ত হয়েছে ৪৯ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯১১ জনের।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ