সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম

news-image

রংপুর ব্যুরো : চলমান মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবে রংপুরের পীরগঞ্জে কর্মহীন অসহায় ও দুস্থরা মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে এসব অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের দাড়িয়েছেন রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম সাইফুল। তিনি রমজানের প্রথম দিন থেকে পীরগঞ্জ উপজেলা ব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচী শুরু করেছেন ।

সেই কর্মসূচীর অংশ হিসাবে আজ মঙ্গলবার দুুপুেের বিএনপি সাইফুল ইসলামের পক্ষে রংপুর-৬ আসনের পীরগঞ্জ উপজেলার ৯ নং পীরগঞ্জ সদর ইউনিয়নের লালদঘি উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর আগে বড়দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া স্কুল মাঠে ৩শত জনকে, বড় আলমপুর ইউনিয়নের পতœীচড়া সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩শত জনকে, পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ও শানেরহাট ইউনিয়নের শানেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ৬শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও পৃথক ভাবে চতরা, কুমেদপুর, মিঠিপুর ও কাবিলপুর ইউনিয়নে আরও ৬শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় মাস্ক ও জীবানুনাশক সাবান দেয় হয়।

এসময় পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মিজানুর রহমান, বিএনপি নেতা ইয়াতিমুল হাসান লিটন, নিকসন পাইকাড়, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, পীরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মুন, সাধারণ সম্পাদক সাইফুল আজাদ, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও আবুল বাশার, পীরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মিলু সরকার, ভেন্ডাবাড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, ছাত্রদল নেতা নিশাত, শাকিল, হাবিবসহ পীরগঞ্জ উপজেলা ও পীরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পীরগঞ্জ উপজেলার পৌরসভাসহ প্রত্যেক ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসে কারণে কর্মহীন অসহায় পরিবারের পাশে দাড়িয়েছি। ইতিমধ্যেই পৌরসভাসহ উপজেলার ৯ ইউনিয়নে প্রায় সাড়ে চার হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছি। পর্যায়ক্রমে পীরগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী