সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর ডিসি অফিসের সাবেক অডিট অফিসারকে হত্যা: আটক ১

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে মিনু বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর মুলাটোল হকের গলি এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিনু জেলা প্রশাসকের কার্যালয়ের অডিট অফিসার হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার স্বামী অনেক আগে মারা গেছেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন পার্শ্ববর্তী এলাকায়। মেয়ের বিয়ের পর থেকেই ওই বাড়িতে দীর্ঘদিন ধরে একা বসবাস করছিলেন মিনু।

মঙ্গলবার সকালে প্রতিদিনের মত গৃহপরিচারিকা বাড়িতে এসে দরজা খোলা অবস্থায় ভেতরে ওই বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এসময় প্রতিবেশীরা এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহপরিচারিকাকে থানায় নিয়ে যায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার বলেন, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যার পর পালিয়ে যায়। বাড়ির স্টিলের আলমারি ভাঙা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর টাকা পয়সা লুট করেছে দুর্বৃত্তরা। ওই বৃদ্ধার পিঠে জঘমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী