আশুগঞ্জে দুই সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিশেষ চাহিদাগ্রস্থ দুই সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা ও আরো পাঁচ শতাধিক পরিবারকে শিশুখাদ্য প্রদান করছে আশুগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর দেয়া এসব খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় সাহায্য প্রত্যাশীদের চেয়ারে বসিয়ে সহায়তা প্রদান করা হয়।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এমপি বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারি। এটি মোকাবিলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তৎপরতা বিশ্বে নজিরবিহীন। তিনি ভিডিও কনফরেন্সের মাধ্যমে তৃণমূল পর্যন্ত খোঁজখবর নেয়াসহ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা যথাযথভাবে পৌঁছে দিতে প্রশাসন কাজ করায় তিনি অভিনন্দন জানান।

আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে কোন মানুষকে যেন না খেয়ে থাকতে না হয়। এজন্য শিশুরাও মমতাময়ী প্রধানন্ত্রীর দৃষ্টি এড়ায়নি। তিনি প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুখাদ্য বিতরণের নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার জানান, একশত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শিশুখাদ্য আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বিতরণকালে পরিস্থিতির শিকার মানুষগুলির সম্মান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চেয়ারে বসার ব্যবস্থা করা হয়। মোট ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ৪শ ২৮ টি পরিবারকে শিশুখাদ্য প্রদান করা হবে। সংশ্লিষ্ট প্রতিনিধির মাধ্যমে ঘরে ঘরে এসব সহায়তা পৌঁছে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ