,

ঘূর্ণিঝড় ‘আম্পান’ ২১ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী

news-image

নিউজ ডেস্ক : আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে রূপ নিয়েছে ‘আম্পান’। বুধবার রাতে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনে বাংলাদেশে প্রবেশ করতে পারে এ ঘূর্ণিঝড়। ওড়িশার উপকূলবাসীদের এ ঝড় ২১ বছর আগের দুঃস্বপ্নকে মনে করিয়ে দিচ্ছে।

আক্কুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জেসন নিকলস বলেছেন, ১৯৯৯ সালের সাইক্লোনের পর বঙ্গপোসাগরের উপকূলে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হয়ে আঘাত হানতে যাচ্ছে ‘আম্পান’।

দুই দশক আগের ওই বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছিল ওড়িশা। ১৯৯৯ সালের ২৯ অক্টোবর আঘাত হানা সেই সুপার সাইক্লোনের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। ৩৬ ঘণ্টা ধরে ওডিশার ছয়টি জেলায় তাণ্ডব চালিয়েছিল ‘১৯৯৯ ওডিশা সাইক্লোন’। অথচ থাইল্যান্ড উপসাগরে এটি নিছক এক নিম্নচাপ ছিল।

রকারি হিসেবে ওড়িশা সাইক্লোনে প্রাণ হারিয়েছিলেন ৯ হাজার ৮৮৫ জন। যদিও বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল ৫০ হাজার। রাজ্যের জগৎসিংহপুর জেলাতেই মৃত্যু হয়েছিল আট হাজার ১১৯ জনের। মারা যায় বা নিখোঁজ হয় তিন লাখের বেশি গবাদি পশু। সাইক্লোনে রাজ্যটির এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছিলেন।

আক্কুওয়েদারের ওয়েবসাইটে বলা হয়েছে, মঙ্গলবার ‘আম্পান’ যখন বঙ্গপোসাগরের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের উপক’লীয় এলাকার দিকে আগ্রসর হবে তখন বাতাসে গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি।

বিবিসি জানিয়েছে, উপক’লে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ কিছুটা কমতে পারে। এ সময় ঘণ্টায় বাতাসের গতি হতে পারে ১৬৫ থেকে ১৭৫ কিলোমিটার। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে উত্তর আমেরিকায় যেসব ঝড় সবচেয়ে বেশি গতিতে আঘাত হেনেছিল সেগুলোর গড় গতি ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা