শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভার্চুয়াল এনইসিতে ২ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের (২০২০-২১) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। নতুন এ অর্থবছরে ১ হাজার ৫৮৪টি প্রকল্পের জন্য অনুমোদন দেয়া হয়েছে প্রায় ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।

এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের ৮৯টি প্রকল্পে প্রায় ৯ হাজার ৪৬৬ কোটি টাকার এডিপি অনুমোদন করেছে এনইসি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ এডিপির মোট আকার দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকা।

মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মন্ত্রী-সচিবরা এনইসি সভায় যুক্ত হন। দেশের ইতিহাসে প্রথম অনুষ্ঠিত ভার্চুয়ারি এনইসি সভা থেকে এসব তথ্য জানা যায়।

সভায় জানানো হয়, অনুমোদিত এডিপির ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি এবং বৈদেশিক উৎস থেকে ৭০ হাজার ৫০২ কোটি টাকার সংস্থান করা হবে। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ৯ হাজার ৪৬৬ কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৫ হাজার ৫৭৮ কোটি এবং বৈদেশিক উৎস থেকৈ ৩ হাজার ৮৮৮ কোটি টাকার সংস্থান করা হবে।

২০২০-২১ অর্থবছরে এডিপির আওতায় ১ হাজার ৫৮৪টি প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৪৫৬টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২৭টি এবং জেডিসিএফ অর্থায়িত প্রকল্প একটি এবং স্বায়ত্বশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৯টি প্রকল্প।

খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন। এ খাতে প্রায় ৫২ হাজার ১৮৩ কোটি (২৫ দশমিক ৪৪ শতাংশ) টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরপর ধারাবাহিকভাবে ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ গৃহায়ণ খাতে প্রায় ২৫ হাজার ৭৯৫ কোটি (১২ দশমিক ৫৭ শতাংশ), বিদ্যুতে প্রায় ২৪ হাজার ৮০৪ কোটি (১২ দশমিক ০৯ শতাংশ), শিক্ষা ও ধর্ম খাতে প্রায় ২৩ হাজার ৩৯০ কোটি (১১ দশমিক ৪০ শতাংশ), বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রায় ১৮ হাজার ৪৪৮ কোটি (৮ দশমিক ৯৯ শতাংশ), গ্রামীণ অর্থনীতি ও পরিবার কল্যাণ খাতে প্রায় ১৩ হাজার ৩৩ কোটি (৬ দশমিক ৩৫ শতাংশ), কৃষিতে প্রায় ৮ হাজার ৩৮২ কোটি (৪ দশমিক ০৯ শতাংশ), পানি সম্পদে প্রায় ৫ হাজার ৫২৭ কোটি (২ দশমিক ৬৯ শতাংশ) এবং জনপ্রশাসনে প্রায় ৪ হাজার ৪৮ কোটি (১ দশমিক ৯৭ শতাংশ) টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ