আশুগঞ্জে ১‘শ জন জেলেকে ১০ লক্ষ টাকার  জাল প্রদান

আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জে ১‘শ জন জেলেকে ১০ লক্ষ টাকা মূল্যের মৎস্যবান্ধব জাল প্রদান করেছে উপজেলা মৎস্য দপ্তর।মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সুবিধাভোগি জেলেদের কাছে এসব জাল হস্থান্তর করেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম। এসময় তিন দিনের বিকল্প আয়বর্ধনমূলক প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ, উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান জানান, বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য প্রকল্পের আওতায় মোট একশ জন জেলেকে দশ লক্ষ টাকা মূল্যের বিশটি মৎস্যবান্ধব জাল প্রদান করা হয়েছে।
এতে করে প্রতি পাঁচ জন জেলে একটি জালের সুবিধাভোগি হবেন। এসব জালে পোনা মাছ আটক হবেনা ফলে নদীতে মাছ বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ