,

রংপুরে জমি বিরোধে গাছ কাটা নিয়ে সংঘর্ষ-গৃহবধুর মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরের ময়েনপুর পুর্বপাড়া গ্রামে গাছকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পিয়ারী বেগম নামের একগৃহবধু মারা গেছেন। সোমবার রাতে রংপুর মেডিক্যালকলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যানতিনি।মিঠাপাকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান,পুর্ব থেকে একটি ওছিয়ত নামার জমি নিয়ে ওই এলাকারসিরাজুল ইসলামের সাথে আনোয়ারুল ইসলামের পরিবারেরমধ্যে বিরোধ চলছিল।

এনিয়ে থানায় একাধিক মামলামোকদ্দমাও আছে শনিবার সিরাজুল ইসলামের বসতভিটারএকটি গাছ জোড়পুর্বক কাটতে যায় আনোয়ারুল, তারপুত্র সাগর ও স্ত্রী শাহিনুরসহ বেশ কয়েকজন। এতে বাঁধাদেয় সিরাজুল ও তার স্ত্রী পিয়ারী বেগমসহ অন্যান্যরা।এসময় আনোয়ারুল ও তার লোকজন পিয়ারী বেগমেরমাথায় ঘরের খুটি দিয়ে মাথায় আঘাত করে। গুরুতরঅসুস্থ্য অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেভর্তি করা হলে সোমবার রাতে তিনি মারা যান। নিহতপেয়ারী বেগম দুই কন্যা ও ২ পুত্র সন্তানের জননী। লাশময়না তদন্তের জন্য হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।পুলিশ ঘটনাস্থলে তদন্ত করার জন্য গেছে বলেও জানান ওসি।

এ ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেনিহতের স্বজনরা। নিহতের স্বামী সিরাজুল ইসলাম জানান, আমার বতসভিটার জমির গাছ ওরা কাটতে এসেআমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করলো।

আমি হত্যাকারীদের ফাঁসি চাই। অন্যদিকে নিহতের দুলাভাই মোকছেদুল ইসলাম, ভাতিজারানা মিয়া ও ভাতিজি ইলিশা বেগম জানান, আমাদেরচোখের সামনে তারা ঘরের খুটি দিয়ে নির্মমভাবেমারলো। আমরা এই হত্যাকান্ডের এমন বিচার চাই। যাতেআর কেউ যেন এ ধরনের ঘটনা না ঘটনায়।মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান,খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে বিষয়টিতদন্ত করছি। নিহতের স্বামী সিরাজুল ইসলাম বাদি হয়েহত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা