বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাল মজুদের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায়  নারী ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : নিজ ঘরে সরকারি চাল মজুত রাখায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য (মেম্বার) নিলুফা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নিলুফা ওই ইউনিয়নের সংক্ষরীত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য।
ইউপি সদস্য নিলুফা খাতুনকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খাঁন। ১৩ মে চর-ইসলামপুর ইউনিয়নের চর-ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য নিলুফাকে ১৮ বস্তা সরকারি চালসহ আটক করে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় ইউপি সদস্য নিলুফার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেয় বিজয়নগর উপজেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা