বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলে থুতু লাগানো নিষিদ্ধের প্রস্তাব

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে পেসারদের জন্য বড় একটা সমস্য হয়ে গেছে। সেটা হলো, বলে থুতু লাগানো এখন বিপজ্জনক। বিশ্ব ক্রিকেটাঙ্গনে বল পালিশের ক্ষেত্রে থুতু ব্যবহারের পদ্ধতি নিয়ে আগেই বিতর্ক শোনা গিয়েছিল। এবার থুতু দিয়ে বল পালিশ পদ্ধতিতে নিষেধাজ্ঞার প্রস্তাব দিল আইসিসির ক্রিকেট কমিটি। পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচে দুই জন করে স্থানীয় আম্পায়ার রাখার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বল পালিশের ক্ষেত্রে ঘামের ব্যবহারে এখনও কোনো নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়নি।

অনিল কুম্বলে নেতৃত্বাধীন এই ক্রিকেট কমিটি প্রতি ইনিংসে ২টির পরিবর্তে ৩টি করে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নেওয়ার নিয়ম চালু করার পরামর্শও দিয়েছে। গত মাসে থুতুর ব্যাবহার নিয়ে শংকা প্রকাশ করে আইসিসি। অনেক পেসার এটা নিষিদ্ধ করতে বললেও মাইকেল হোল্ডিং থেকে ওয়াকার ইউনিস তা সমর্থন করেননি। বল পালিশ না করলে পেসাররা সুইং পাবেন না। ব্যাটসম্যান ও বোলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কমে যাবে। তাই হোল্ডিংরা চাননি, পালিশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি হোক।

এবার ক্রিকেট কমিটির পক্ষ থেকে অনিল কুম্বলে বলেছেন, ‘আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। তাই ক্রিকেট চলার পাশাপাশি কী ভাবে সচেতনতা বজায় রাখা যায়, সে বিষয়ে কিছু প্রস্তাব দিচ্ছে আইসসির ক্রিকেট কমিটি। আইসিসির মেডিক্যাল অ্যাডভাইসরি কমিটির প্রধান ডা. পিটার হারবার্টের সঙ্গে আলোচনা করে জেনেছি, থুতুর ব্যবহারে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুব বেশি। তাই আইসিসি কমিটির প্রস্তাব, বল পালিশের ক্ষেত্রে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হোক। কিন্তু ঘামের ব্যবহারে কোনো সমস্যা নেই। কারণ, ঘাম থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুবই কম। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে