সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিকি পন্টিং আমার দেখা সেরা কোচ : ইশান্ত শর্মা

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালের পারথ টেস্টে রিকি পন্টিংয়ের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত স্পেলের কথা এখনও উঠে আসে ক্রিকেট আড্ডায়। জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী নয়, সেই পন্টিংকেই তাঁর দেখা সেরা কোচ বলে চিহ্নিত করলেন ইশান্ত শর্মা।

২০১৯ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ইশান্ত। এর আগের বার আইপিএল নিলামে কোনো দল নেয়নি তাঁকে। এজন্য দিল্লি ক্যাপিটালসের শিবিরে এসে প্রথম দিনের অনুশীলনের সময় নিজেকে ‘অভিষেককারী’ বলে মনে হয়েছিল ইশান্তের। সেই সময় তাঁকে উদ্দীপ্ত করেছিলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।

ইনস্টাগ্রাম লাইভে ইশান্ত বলেছেন, “আমার দেখা সেরা কোচ হলেন রিকি পন্টিং। গত মৌসুমে আইপিএলে প্রত্যাবর্তনের সময় খুব নার্ভাস ছিলাম। প্রথম দিনই শিবিরে নিজেকে অভিষেককারী বলে মনে হচ্ছিল। কিন্তু সেই দিনই আমার ওপর ভরসা দেখিয়েছিল পন্টিং। বলেছিল, তুমি সিনিয়র ক্রিকেটার। তরুণদের সাহায্য করবে তুমি। কোনও কিছু নিয়ে ভেব না। আমার প্রথম পছন্দ তুমিই থাকবে। সেই কথাবার্তা আমাকে খুব সাহায্য করেছিল।”

২০০৮ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে পন্টিংয়ের বিরুদ্ধে স্মরণীয় স্পেলের ব্যাপারে ইশান্ত বলেন, “লোকে এখনও পারথ টেস্ট নিয়ে আমাকে জিজ্ঞাসা করে। পন্টিংকে করা স্পেল নিয়ে জানতে চায়। সেই বছরই পরের দিকে অস্ট্রেলিয়া এসেছিল ভারতে। আমি ছিলাম দুর্দান্ত ফর্মে। পন্টিংয়ের বিরুদ্ধে ২০০৮ সালে পাওয়া সাফল্য আমার কেরিয়ারের অন্যতম উজ্জ্বল দিক।”

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী