,

আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ২৫ হাজার ছাড়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আবারও রেকর্ড সংখ্যক ২১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ৪০৮ জন এবং শনাক্ত হয়েছে ১ হাজার ২৫১ জন। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯১টি। নমুনা পরীক্ষা করেছি ৮ হাজার ৪৪৯টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ২৫১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৫ হাজার ১২১ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৭০ জন। সুস্থ হয়েছে ৪০৮ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৯৯৩ জন।’

এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬০২ জন, মৃত্যু হয় ২১ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ১ হাজার ২৭৩ জন, মারা যায় ১৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা