,

আরও ৬ হাজার ৯৭০টি কওমি মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর অনুদান

news-image

নিউজ ডেস্ক : প্রতিশ্রুতি অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে আরও ৬ হাজার ৯৭০টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “এই টাকা ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতির মাধ্যমে ১৭ মে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, ঢাকা বিভাগের ২ হাজার ২০২টি মাদ্রাসার জন্য ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ২১১টি মাদ্রাসার জন্য এক কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদ্রাসার জন্য ১ কোটি ৩১ লাখ টাকা দেওয়া হযেছে।

পাশাপাশি রংপুর বিভাগের ৮৩৯টি মাদ্রাসার জন্য ৯৪ লাখ ২৫ হাজার, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদ্রাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার, খুলনা বিভাগের ৪৩১টি মাদ্রাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি মাদ্রাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা এবং বরিশাল বিভাগের ২০২টি মাদ্রাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা দেওয়া হয়।

প্রেস সচিব বলেন, মাদ্রাসার ছাত্রসংখ্যা একশ’ বা এর কম হলে ১০ হাজার টাকা, শিক্ষার্থীও সংখ্যা ১০১ থেকে ২০০ এর মধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১ এর অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ১৪ মে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১২শ’ কোটি টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করার সময় পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের সকল মসজিদ এবং আরও প্রায় ৭ হাজার মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সরকার পবিত্র রমজানের আগেই প্রথম ধাপে ৬ হাজার ৯৫৯টি কওমী মাদ্রাসায় প্রায় ১০ কোটি টাকা অর্থ সাহায্য প্রদান করেছে।

তিনি বলেন, “দ্বিতীয় ধাপে ঈদুল ফিতরের আগে আমরা আরও প্রায় ৭ হাজার মাদ্রাসায় অর্থ সাহায্য প্রদান করলাম। কোন শ্রেনীর মানুষই যেন অবহেলিত না থাকে সে জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

কওমী মাদ্রাসা নেতৃবৃন্দ করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর এই অনুদান প্রদানে তাকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা