,

চাঁদপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

চাঁদপুর প্রতিনিধি : একদিকে দেশে যখন প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা। তেমনি অন্যদিকেও থেমে নেই হত্যা। বলছি চাঁদপুর সদর উপজেলার একটি মর্মান্তিক ঘটনার কথা। এই উপজেলায় আজিজুর রহমান ভুট্টো নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আজিজুর রহমান ভুট্টো ওই ইউনিয়নের ক্ষমতাশীন দল আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। কুমারডুগিতে তার একটি সারের দোকানও রয়েছে।

এ ব্যাপারে স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে দোকান থেকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন আজিজুর রহমান ভুট্টো। দুর্বৃত্তরা তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শাহমাহমুদপুর ইউনিয়নের আজিজুর রহমান ভুট্টো নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা