সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সিনেমায় সূচনা আজাদ

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজে নতুন মুখ সূচনা আজাদ। মডেলিং থেকে চলচ্চিত্রে নাম লেখানো এ নবাগত নায়িকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নিজের স্বপ্নের দিকে। সূচনা আজাদের শুরু হয় টিভিসিতে কাজ করার মধ্য দিয়ে। রবি, ইগলো, সিঙ্গার, সাইমন বিচ, ডায়মন্ড ওয়ার্ল্ড, প্রাণ-আরএফএল, এখানেই.কমসহ প্রায় ৩০টির মতো টিভিসিতে কাজ করেছেন তিনি। আশিকুর রহমান পরিচালিত ‘অগ্নিপথ’ ছবির মাধ্যমে নাম লেখান রুপালি পর্দায়। এরপর কাজ করে সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমায়।

আবারও নতুন সিনেমায় হাজির হচ্ছেন সূচনা। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘আগামীকাল’ সিনেমায় সূচনার নায়ক ইমন।

সূচনা আজাদ বলেন, ‘আগামীকাল সিনেমায় আমি ছাড়াও রয়েছেন মম আপু। ইমন ভাইয়ের সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে। এমন একটি ভালো কাজে সুযোগ দেওয়ার জন্য আমি আমার পরিচালকের কাছে কৃতজ্ঞ।’

সূচনা আজাদকে নিয়ে ইমন বলেন, ‘সূচনা আজাদ নতুন, তবে ওর মধ্যে ভালো কাজের প্রতি ভালোবাসা আছে। ও ভালো কাজ করতে চায়। ও এখন যেমন ডেডিকেশনের সঙ্গে কাজ করছে, তাতে ভবিষ্যতে ও অনেক ভালো শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবে।’

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক বা প্রথম ডিজিটাল পোস্টার। ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে বর্তমানে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার অপেক্ষায় আছে। আগামী শরতের মাঝামাঝিতে এটি মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে আগামীকাল’র চারটি গান রিলিজ করা হবে। একটি রবীন্দ্রসংগীত ছাড়া বাকি গানগুলো রচনা করেছেন অঞ্জন আইচ। প্রয়াত পৃথ্বীরাজ ও সুজন আরিফের সংগীত আয়োজনে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী