অনুশীলনে ফিরছে ইংলিশ লিগের ক্লাবগুলো

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো মঙ্গলবার থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে।

সোমবার লিগের ২০ ক্লাবের শীর্ষ কর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে।

ইংলিশ লিগের খেলোয়াড়রা ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন শুরু করেছিল আগেই। গ্রুপ ভিত্তিক অনুশীলনকে ইংলিশ লিগ কর্তৃপক্ষ করোনা ধাক্কার পর ইংল্যান্ডে ফের ফুটবল শুরুর ‘প্রথম ধাপ’ বলছে।

বিবৃতিতে তারা জানায়- খেলোয়াড়, কোচ, প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ডাক্তার, স্বাধীন বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। দূরত্ব বজায় নিশ্চিত করতে হবে।

করোনার কারণে খেলা বন্ধ হওয়ার আগে সবশেষ ইংলিশ লিগের ম্যাচ হয়েছিল ৯ মার্চ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ