,

করোনা : পুলিশ হাসপাতালে ২ রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনাআক্রান্ত দুই রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে প্লাজমা প্রয়োগ করেছেন সেখানকার চিকিৎসকরা। তাদের মধ্যে একজনের অবস্থা কিছুটা উন্নতির দিকে। আরেকজনের অবস্থা আগে থেকে খারাপ ছিল। তিনি এরই মধ্যে মারা গেছেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি হাসান উল হায়দার বলেন, দু’জনের শরীরে প্লাজমা প্রয়োগ করা হয়েছে। একজন এখন কিছুটা ভালো আছেন। অন্য একজন মারা গেছেন। এই হাসপাতাল এখন থেকে মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে প্রয়োজন হলে প্লাজমা থেরাপি প্রয়োগ করবে। প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের একজন চিকিৎসক জানান- ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটের ট্রান্সমিশন মেডিসিন বিভাগের সহায়তায় প্লাজমা সংগ্রহ করা হয়। এরপর আইসিইউতে সংকটাপন্ন দুই রোগীর শরীরে তা শনিবার রাতে প্রয়োগ করা হয়। পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থপনায় প্লাজমা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর