,

নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে দশম শ্রেণির ছাত্রের প্রেম, অতঃপর বিয়ে

news-image

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পার্কি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাজমা আক্তার লিজার সঙ্গে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র মানিক মিয়ার (১৬) বিয়ে সম্পন্ন হয়েছে।

সম্প্রতি উপজেলার কাকড়জান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চকপাড়া গ্রামে এ বাল্যবিয়ে সম্পন্ন হয়। বিয়ের রেজিস্ট্রি না হলেও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ শামসুল হক এ বিয়ে পড়ান। গত ১ সপ্তাহ ধরে চলছে তাদের সংসার। গতকাল রোববার সরেজমিন ওই গ্রামের গিয়ে এ বাল্যবিয়ের সতত্যা পাওয়া যায়।

জানা যায়, সখীপুরের কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামের প্রবাসী মঞ্জরুল ইসলামের ছেলে পার্কি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মানিক মিয়ার সঙ্গে প্রতিবেশী প্রবাসী বছির উদ্দিনের মেয়ে একই প্রতিষ্ঠানের নবম শ্রেনির ছাত্রী নাজমা আক্তার লিজার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক মেনে নিয়ে উভয় পরিবারের সম্মতিতে এ বিবাহ সম্পন্ন করা হয়।

বরের দাদা আবুল হোসেন বলেন, ‘নাতি প্রেম করেছে, কতদিন আর দূরে রাখুম। বিয়ে করিয়ে বাড়ি নিয়ে এসেছি। ’

কাকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত এবং ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ্আলম বিষয়টি জানেন না বলে দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ‘বিষয়টি জানা নাই। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা