শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সবধরনের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় ফেরি চলাচল বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, সোমবার (১৮ মে) বিকেল থেকে ফেরি চলাচল বন্ধের নির্দেশনা আসলে সব ফেরি বন্ধ করে দেয়া হয়। বিকেলে মন্ত্রণালয় ও প্রশাসন থেকে ফেরি বন্ধের ঘোষণা আসে। সকাল থেকে দল বেঁধে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়তে থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এ ঘোষণা দেয়া হয়।

শিমুলিয়া ঘাটের মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দিচ্ছিল। কিন্তু এরপরও যাত্রীরা বিভিন্নভাবে লুকিয়ে আসতে থাকে শিমুলিয়া ঘাটে। সোমবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে মানুষের ভিড় লেগে যায়।

দুপুর ১২টার দিকে চারটি ফেরির স্থলে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। তবে এতেও চাপ সামলানো যাচ্ছিল না। বিকেলে ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত আসে। ঘাট এলাকায় বর্তমানে ১০০টির মতো গাড়ি আছে। এখন যেসব গাড়ি আসছে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।

হাসাড়া হাইওয়ের সার্জেন্ট সঞ্জয় কুমার বলেন, ফেরি বন্ধ হয়ে যাওয়ায় মাওয়া সড়ক ও ঘাট এলাকায় যাত্রী চাপ আর নেই। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যারা না জেনে আসছেন, তারা আবার ঢাকায় ফিরে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ