বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে ফিরে জয় দিয়েই শুরু বায়ার্নের

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, তখন সকল হতাশা তাড়িয়ে জার্মানির মাঠে ফিরেছে ফুটবল। ফাঁকা গ্যালারিতেই শুরু হয়েছে স্থগিত হয়ে যাওয়া বুন্দেসলিগা। নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে লিগ জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তুলনামূলক দুর্বল ইউনিয়ন বার্লিনকে হারিয়ে লিগের শীর্ষস্থানটা আরো পোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

করোনা-আতঙ্ক দূরে সরিয়ে বুন্দেসলিগের দ্বিতীয় দিনের ম্যাচ হল নির্বিঘ্নে। ফুটবলের মেজাজ ছিল অক্ষত। পাসিং ফুটবল দেখা গিয়েছে। জোসুয়ার কর্নার থেকে হেডে পাভার্দের গোলটি সুযোগসন্ধানীর পরিচয় দিয়েছেন। ব্যবধান বাড়ানোর কম চেষ্টা করেননি টমাস মুলাররা। কিন্তু ডিফেন্স লোক বাড়িয়ে ইউনিয়ন বার্লিন গোলের মুখ বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

এই ম্যাচে মিরোস্লাভ ক্লোসার অভিষেক হল সহকারী কোচের পদে। সে দিক থেকে ম্যাচটি গুরুত্ব অন্যরকম ছিল। লেভানডস্কি পেনাল্টি গোল ছাড়া বাকিসময়ে চেষ্টা করে গিয়েছেন। কিন্তু মার্কিং কবলে পড়ে তিনি অনেক সময় পিছিয়ে থাকলেন। বায়ার্নের হয়ে ৩৪ ম্যাচে ৪০ গোল করে ফেললেন লেভানডস্কি। আপাতত তিন পয়েন্ট ঘরে তুলে বায়ার্নের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৮। একই ম্যাচ খেলে বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫৪।

করোনার সংক্রমণে স্থগিত লিগ পুনরায় শুরু হওয়ার পর মাঠে নানা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আগের ম্যাচগুলোর মত ইউনিয়ন বার্লিনের মাঠের গ্যালারিও ছিল ফাঁকা। মাঠের বাইরে বেঞ্চের খেলোয়াড়সহ সকলের মুখেই ছিল মাস্ক।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে