,

স্বাস্থবিধি মেনে ঈদের ছুটি কাটানোর আহ্বান কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন ও জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এই সংকটে পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশবাসীকে আস্থা রাখার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, সবার সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন কেটে যাবে এবং সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।

ওবায়দুল কাদের বলেন, ঈদকে সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে যাচ্ছে। এছাড়া কেনাকাটার নামে শপিংমলে অতিরিক্ত ভিড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এসময় সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থবিধি মেনে ঈদের ছুটি কাটানোর আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা মহামারীর শুরু থেকেই অসহায় গরিব মানুষের পাশে রয়েছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক তাদের ধন্যবাদ জানান। বলেন, আসন্ন ঈদে দলীয় নেতাকর্মীদেরকে কর্মহীন বেকার ভাসমান মানুষের পাশে থাকার আহবান জানাই।

করোনা যুদ্ধে ফ্রন্টলাইনে যারা যুদ্ধ করছেন তাদের মনোবল ও হতাশ না হয়ে সাহসের সঙ্গে কাজ করার আহ্বানও জানান সেতুমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর