মধ্যরাত থেকেই করোনা টেস্ট করাতে লাইন!

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস টেস্ট করাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আজ রোববার থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ, স্বাস্থ্য সেবাদানকারী, পুলিশ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে ভাগ করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে বিএসএমএমইউ।

জানা গেছে, বিএসএমএমইউ’তে করোনা পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট সময়ে আসার জন্য বলা হলেও অনেকেই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন। নিরাপত্তারক্ষীরা বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করলেও অধিকাংশরাই যায়নি। কেউ কেউ আবার সেহরির পরে কাগজ কিংবা মাদুর বিছিয়ে সেখানেই শুয়ে পড়েন।

করোনার পরীক্ষার জন্য এই লাইন ফিভার ক্লিনিকের সীমানা ছাড়িয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাদের কেউই অনলাইনে রেজিস্ট্রেশন করেননি বলে জানা গেছে।

অনেকেই আবার লাইনে পানির বোতল কিংবা অন্য কিছু রেখে এদিক সেদিক ঘোরাফেরা করছেন। এতে যাদের করোনা হয়নি তাদেরও সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে।

এ ব্যাপারে কর্তৃপক্ষ বলছে, ভিড়ের কারণে করোনার সংক্রমণ বিস্তার ঠেকাতে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবে, কেবল তাদেরই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে বিএসএমএমইউ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ