সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতো নিজেকে আফ্রিকার সর্বকালের সেরা খেলোয়াড় দাবি করলেন

news-image

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা মহাদেশ ফুটবলের অনেক রথীমহারথী উপহার দিয়েছে। কিন্তু তাদের কাউকেই নিজের সমকক্ষ বলে মনে করেন না স্যামুয়েল ইতো। বরং নিজেকেই সর্বকালের সেরা আফ্রিকান খেলোয়াড় হিসেবে ঘোষণা দিলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।

নিজের সমসাময়িক ফুটবলারদেরও তার সমপর্যায়ের ফুটবলার মনে করেন না ইতো। ক্রীড়া সংবাদমাধ্যম ‘গোল’কে তিনি বলেন, ‘আমি সেরা হতে চেয়েছিলাম এবং আমার পুরো ক্যারিয়ারে এমি সেরাই ছিলাম। অন্য কেউ (যেমন দিদিয়ের দ্রগবা কিংবা এল হাজী দিউফ) বড় গলায় বলতে পারবে না যে ওরা পর্যায়ের ছিল কিংবা আমার চেয়ে ভালো ছিল। এগুলো ফ্যাক্ট এবং সবাই এটা জানে।’

ফুটবল ক্যারিয়ারে ইতো’র সাফল্য অবশ্য সত্যিকার অর্থেই অন্যদের চেয়ে বেশি। ৪ বার আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। বার্সেলোনার জার্সিতে দুটি চ্যাম্পিয়নস লিগ জয় ধরলে সাফল্যটা আকাশচুম্বী।

জাতীয় দলের হয়েও সফল ক্যারিয়ার ছিল ইতো’র। চার বিশ্বকাপে ক্যামেরুনের প্রতিনিধিত্ব করেছেন ইতো। এছাড়া সিডনি অলিম্পিকে সোনাজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

ক্যারিয়ার শেষ হওয়ার পর চুপচাপ থাকলেও সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন ইতো। দুই মাস আগে সাবেক ইন্টার মিলান তারকা দাবি করে বসেন, ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়। অবশ্য কিছুদিন পরেই তার মত ঘুরে যায়। এবার তিনি সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসিকে সর্বকালের সেরা হিসেবে অভিহিত করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী