,

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাবু মিয়া (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার  দুপুরে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের গৌরি হোসেনের ছেলে।
পুলিশ জানায়, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বাবি মিয়া ও একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সুজনের (৩২) মধ্য বিরোধ ছিল।
এ বিরোধের জেরে রোববার দুপুরে সুজন তার কয়েকজন সহযোগী নিয়ে বাবুর ওপর অতর্কিত হামলা চালান। ধারালো ছুরি দিয়ে আঘাত করা হলে বাবু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার (ওসি) মো: সালাউদ্দিন  জানান, লাশ হাসপাতালে আছে, মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা