,

নাসিরনগরে তিন ভাইয়ের উদ্যোগে ৯শ’ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা সংকটে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন গোকর্ণ সৈয়দ পরিবারের তিনভাই।

উপজেলার গোকর্ণ গ্রামের কৃতি সন্তান উত্তরা মহিলা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ ইসরার কামাল,উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল ও সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা সৈয়দ মোঃ শাহীনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। শুক্রবার সকালে গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে ৩০০ পরিবারের মাঝে নুরপুর বাজার চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন নাসিরনগর আধুনিক হাসপাতালের চেয়ারম্যান ও অর্থপেডিকস বিশেষঞ্জ সার্জন ডা. ইসরার কামাল।

এ সময় গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহীন, শহীদ মাষ্টার,সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল হামিদ খান,নেছার মাষ্টার,সৈয়দ টিটু,মনু মিয়া,রুহুল আমিন,মোঃ এমরান,মোঃ শরীফ,জোহান ও সিরাজ মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে গত ৮ মে গোকর্ণ ইউনিয়নের ৬টি ওয়ার্ডের ৬০০ অসহায় দুস্থ গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,পেয়াঁজ,আলু ও একটি করে হাত ধোয়ার সাবান।

?

সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা সৈয়দ মোঃ শাহীন বলেন করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সাধ্যমত চেষ্টা করছি। তাই আমরা তিনভাই গোর্কণ ইউনিয়নের ৯‘শ গরিব ও দিনমজুদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।আমাদের ব্যক্তিগত প্রচেষ্টার সাথে প্রবাসী সৈয়দা ডঃ জাফরী আল কাদরী,সৈয়দ লায়ন শরীফ,সৈয়দা রুকশানা,সৈয়দ জাকরিয়া,সৈয়দ নলেজ,সৈয়দ আমান,সৈয়দ নাসিম,সৈয়দা সাবরিনা,সৈয়দা আকলিমা,সৈয়দা শিল্পী,সৈয়দা কবিতা,সৈয়দ নিশান,সৈয়দ নিক্কন,মনি সিদ্দিকী,রাশেদা চৌধুরী সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা তিনজন তাদের প্রতি কৃতজ্ঞ।

উত্তরা মহিলা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ ইসরার কামাল বলেন করোনা ভাইরাসের প্রভাবের কারণে এলাকার অসহায় দুস্থ গরীব মানুষগুলো পরিবারের সসদ্যদের মুখে দু‘মুঠো খাবার তুলে দিতে হিমসিম খাচ্ছে। তারা অসহায় হয়ে পড়েছে। এই সময়ে আমাদের সবাইকে তাদের পাশে দাড়ানো উচিত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা