শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল সাময়িক বহিস্কার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে তার পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,দলীয় শৃঙ্খলা ভঙ্গ,সরকারি কাজে বাধা প্রধান করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসির কাছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া এবং সংগঠন বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে এবং তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে একযুক্ত বিবৃতিতে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস সাময়িক বহিস্কার করেন।

 

প্রসঙ্গত’ উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠি ও বড়বাড়ির গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধঁলে সংবাদ পেয়ে থামাতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হয়। এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে প্রধান আসামী করে ৫৮ জনের নামে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এ মামলায় আমিনুল ইসলাম বেলায়েতকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা