ঢাকার ফের বায়ুদূষণ বেড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের রিয়েল টাইম বায়ু মান সূচক অনুযায়ী ৩ মে সকাল ১০টা থেকে ১১টা সময়ে ঢাকার বায়ুর মান ছিল ৮৫ পিএম। তাদের হিসাব অনুযায়ী, ১২ দিন পর অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা সময়ে ঢাকার বায়ুর মান ১২৯ পিএম।

অর্থাৎ, ইতিমধ্যে বায়ু দূষণের পরিমাণ অনেক বেড়েছে।

যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ৩ মে দূষণ কমায় ৩৯তম স্থানে চলে আসে। তবে দূষণ বাড়ায় বাংলাদেশ শুক্রবার চলে এসেছে সর্বোচ্চ দূষণের ২২তম দেশে।

দেশে করোনা সংক্রমণের পর কারখানা, দোকানপাট, যানবাহন বন্ধ থাকায় এবং মানুষ ঘর থেকে বের হওয়া বন্ধ করলে ঢাকাসহ সারাদেশের বায়ু দূষণ কমতে থাকে। একপর্যায়ে দেশের বায়ু স্বাস্থ্যকর পর্যায়ে আসে।

তবে সম্প্রতি দেশে লকডাউন শিথিল করায় ফের কারখানা, দোকানপাট খুলতে শুরু করেছে। বাড়তে শুরু করেছে যানবাহন, মানুষের আনাগোনা। ফলে বাড়তে শুরু করেছে বায়ুদূষণ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ