সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকিতে ২৫ কোটি মানুষ, আফ্রিকায় মরতে পারে দেড় লাখ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে এরই মধ্যে তিন লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস আফ্রিকা মহাদেশে আগ্রাসী মহামারি ছড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। তাদের পূর্বাভাস, এই অঞ্চলে করোনার ঝুঁকিতে আছে প্রায় ২৫ কোটি মানুষ, এর মধ্যে মৃত্যু হতে পারে ১ লাখ ৫০ হাজার মানুষের!

আফ্রিকা মহাদেশের আঞ্চলিক অফিস থেকে শুক্রবার ছাড়া এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয় বলে জানিয়েছে জার্মানির বার্তা সংস্থা ডয়েচেভেলে ও এএফপি। এ নিয়ে আফ্রিকার ৪৭টি দেশের ওপর করা একটি গবেষণাও প্রকাশ করেছে বিএমজে গ্লোবাল হেলথ জার্নাল।

গবেষকেরা জানিয়েছেন, আফ্রিকা মহাদেশের একশো কোটি মানুষের ২২ শতাংশ তথা প্রায় ২৫ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। তাতে মৃত্যু হতে পারে ১ লাখ ৫০ হাজার মানুষের।

যদিও আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের প্রকোপ এখন পর্যন্ত ইউরোপ, আমেরিকা থেকে অনেক কম। অবস্থা খারাপ হলে এই অঞ্চলের স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন গবেষকেরা।

তাদের দাবি, আফ্রিকা মহাদেশের স্বাস্থ্য অবকাঠামো অনুযায়ী প্রায় ৪৬ লাখ মানুষকে হাসপাতালে জায়গা দেওয়া যাবে। আর ১ লাখ ৪০ হাজার রোগীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করা যাবে। আর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্রের ব্যবস্থা করা যাবে মাত্র ৮৯ রোগীর জন্য।

এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়া, পুষ্টিহীনতা ইত্যাদি নানা সমস্যায় আগে থেকেই রয়েছে আফ্রিকা। করোনার প্রাদুর্ভাব দেখা দিলে এসব থেকে স্বাস্থ্য সরঞ্জামাদি সরিয়ে নিলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা তাদের প্রতিবেদনে বলেছেন।

আফ্রিকায় এখন পর্যন্ত যেসব করোনাভাইরাসের রোগী রয়েছে এর বেশির ভাগই নাইজেরিয়া, আলেজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার। মৌরিতানিয়া, সিচেলিস ও ইরিত্রিয়ায় কিছু কভিড আক্রান্ত পাওয়া যাচ্ছে। তবে মরিশাস, সিচেলিস ও নিরক্ষীয় গিনি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে মত গবেষকদের।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী