সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে আরও ১৯ জন করোনায় আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে নোয়াখালীতে নতুন করে আরও ১৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭ জন। শুক্রবার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ১৩ মে যাদের নমুনা সংগ্রহ করা হয় তাদের রিপোর্ট গতকাল ১৪ মে রাতে পাওয়া যায়। রিপোর্টে নতুন ১৯ জনের করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে জেলা শহরের মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

তিনি আরও বলেন, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। তাদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আর ৭৬ জন রোগী নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী