,

বাবার পাশেই শায়িত অধ্যাপক আনিসুজ্জামান

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে আজিমপুরে তার বাবার কবরের পাশেই বেলা আজ শুক্রবার পৌনে ১১ টায় দাফন করা হয়েছে। দাফনের আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আনিসুজ্জামানের ছোট ভাই মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্তারুজ্জামান বলেন, ‘করোনা টেস্ট পজিটিভ আসায় লাশ দাফনে তেমন কোনো অনানুষ্ঠানিকতা করা হয়নি৷ পরিবারের সদস্যদের ইচ্ছাতেই স্বাস্থ্যবিধি মেনে আজিমপুরে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আজিমপুরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার জানাজা এবং দাফনে অল্প কিছু লোকজন উপস্থিত ছিল।’

আক্তারুজ্জামান গতকাল বৃহস্পতিবার রাতে বলেছিলেন, ‘সিএমএইচ থেকে আমাদের জানানো হয়েছে উনার করোনা টেস্ট পজিটিভ এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের বাবা-মায়ের কবর আজিমপুরে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. আনিসুজ্জামান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা