,

রংপুরে করোনা পরিস্থিতির ভয়াবহতা রুখতে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধের দাবি

news-image

রংপুর ব্যুরো : রংপুরে করোনা পরিস্থিতির ভয়াবহতা রুখতে অতিসত্তর শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার দাবি জানিয়েছে করোনা প্রতিরোধ নাগরিক কমিটি।

আজ বৃহস্পতিবার রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই দাবি জানায় করোনা প্রতিরোধ নাগরিক কমিটির আহবায়ক ফখরুল আনাম বেঞ্জু।

করোনা প্রতিরোধ নাগরিক কমিটির প্যাডে চিঠিতে শপিংমল, মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ায় করোনা ভয়াবহ রুপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, করোনার প্রভাব বৃদ্ধির শুরু থেকে রংপুরের জনগণ অনেকাংশে নিরাপদ সামাজিক দুরুত্ব মেনে চলাচল করছিলো। কিন্তু গত ১০ মে সরকারী নির্দেশনায় সীমিত আকারে মার্কেট, দোকান খুলে দেওয়ার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি উল্টো হতে শুরু করে। জেলা প্রশাসন থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও তা না মেনেই মার্কেটে যাচ্ছে সবাই। এছাড়াও এসব মার্কেটে প্রচুর ভীড় লক্ষ করা যাচ্ছে। তাই করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় অতিসত্তর রংপুরের সকল দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধের দাবি জানানো হয় চিঠিতে।

এ বিষয়ে করোনা প্রতিরোধে নাগরিক কমিটির আহবায়ক ফকরুল আনাম বেঞ্জু বলেন, আমরা লক্ষ করছি সীমিত আকারে দোকানপাট ও মার্কেট খোলার কথা ও কিছু নির্দেশনা মেনে চলার কথা থাকলেও তা মানা হচ্ছেনা। মার্কেটে প্রচুর মানুষজন যাতায়াত করছে। এর ফলে করোনার প্রাদুর্ভাব অনেকাংশে বাড়তে পারে। তাই দোকানপাট, শপিংমল ও মার্কেট বন্ধ করা জরুরি। তা না হলে বড় বিপদের সম্মুখীন হবো আমরা রংপুরবাসী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা