,

আজ বাংলাদেশের আকাশে উড়বে সোলার বিমান

dhakatoday_69499আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের আকাশ দিয়ে আজ বৃহস্পতিবার উড়ে যাবে বিশ্বের প্রথম সোলার বিমান। বিমানটি ভারত থেকে বাংলাদেশের আকাশের ওপর দিয়ে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করবে। সুইজারল্যান্ড নির্মিত এই সোলার বিমানটির নাম ‘সোলার ইমপালস-২’। বিমানটি ইতোমধ্যেই ওমান থেকে ভারতে এসে পৌঁছেছে।

বুধবার ঢাকার সুইজারল্যান্ডের দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। সোলার বিমানে দুই জন পাইলট রয়েছেন। একজন আন্দ্রে বোর্সবার্গ। অপরজন বার্ট্রান্ড পিকার্ড।

সুইস দূতাবাস জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে গত ৯ মার্চ সোলার বিমানটি যাত্রা শুরু করেছে। আবুধাবি থেকে বিমানটি ওমানের রাজধানী মাসকটে আসে। সেখান থেকে ভারতে পৌঁছে বিমানটি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বাংলাদেশের ওপর দিয়ে বিমানটি মিয়ানমারের উদ্দেশে যাত্রা করবে। এরপর মিয়ানমার থেকে চীন হয়ে বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ ইউরোপ ও উত্তর আফ্রিকায় যাত্রা করবে। 

এক ফোটা জ্বালানী তেল ছাড়াই এই বিমানটি দিনে ও রাতে উড়তে সক্ষম। বাণিজ্যিক এয়ারক্রফটের চেয়ে তিনগুণ চালিকা শক্তি রয়েছে এই বিমানের। সুইস ফেডারেল ইন্সষ্টিটিউট অব টেকনেসালজি লোসানির একদল কারিগরিবিদ ও বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করেন।

প্রসঙ্গত, বিমানটির পিঠের ওপর রয়েছে ৭২ মিটার টানা লম্বা ডানা। সেই ডানায় বসানো হয়েছে ১৭ হাজার ২৪৮টি সোলার সেল বা সৌরকোষ। যারা শুষে নিতে পারে সূর্যের শক্তি। আর সেই শক্তিকে রসদ করেই পাড়ি দেবে বিমান। দিনের বেলায় যে সৌরশক্তি জমা হবে, তাতে রাতেও উড়বে বিমানটি। বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ