,

ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় করোনাভাইরাস পরীক্ষা এবং লোকজনকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দাঙ্গায় জড়িয়েছে হিন্দু ও মুসলমান সম্প্রদায়। এ সময় দোকান, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজি করা হয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বরা হয়, গতকাল মঙ্গলবার দুপুর থেকে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এর আগে গত রোববার প্রথম উত্তেজনা তৈরি হয়। তখন পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত মোট ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হুগলির তেলেনিপাড়া এলাকায় কয়েকদিন আগে করোনাভাইরাস পরীক্ষার একটি শিবির করা হয়েছিল। পরীক্ষায় বেশ কয়েকজনের করোনা পজিটিভ আসে এবং ঘটনাচক্রে তারা সবাই মুসলমান।

পশ্চিমবঙ্গে বিজেপির সংসদ সদস্য অর্জুন সিং এ ঘটনার একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘ক্যাম্পটা মুসলমান প্রধান এলাকায় হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই পজিটিভ এলে মুসলমানদেরই হবে। কিন্তু সেটা নিয়ে হিন্দুদের একাংশ মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে থাকে। মুসলমানরাই করোনা ছড়াচ্ছে বলে টিটকিরি দেওয়া হয়।’

কেউ যাতে গুজব ছড়িয়ে অশান্তি না বাড়াতে পারে, এ কারণে ওই অঞ্চলে ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা