‘ভিক্ষুক’ তালিকায় পরিবারের ১৩ সদস্য, সেই আ.লীগ নেতা ডিলারশিপ হারালেন

news-image

নিজস্ব প্রতিবেদক : হতদরিদ্রের জন্য খাদ্য সহায়তায় দেওয়া ওএমএস কার্ডের তালিকায় স্ত্রী-সন্তানসহ ১৩ স্বজনের নাম থাকায় ডিলারশিপ হারালেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. শাহ আলম।

বুধবার বিকেলে জেলা ওএমএস কমিটির সভায় শাহ আলমের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা ওএমএস কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রণক সুবীর নাথ চৌধুরী।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ওএমএস কার্ডের তালিকায় পরিবার ও স্বজনদের নাম ওঠানোর বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়ায় শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়েছে। তবে আইনে সুযোগ না থাকায় এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা করার পরিকল্পনা নেই।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে আয়োজিত বেঠকে ৮৪ ধনী ব্যক্তি ও দ্বৈত নাম, এক পরিবারের একাধিক নাম এবং ঠিকানা খুঁজে না পাওয়া এমন আরও সাতজনসহ মোট ৯১ জনের নাম ওএমএস বরাদ্দের কার্ডের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার ও জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমের বিরুদ্ধে ভিক্ষুক, ভবঘুরে, কর্মহীন ও হতদরিদ্র সম্প্রদায়ের লোকজনের বদলে নিজের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য ও স্বজনদের নাম বিশেষ ওএমএস তালিকায় যুক্ত করার অভিযোগ ওঠে। এরপরই তদন্তে নেমে প্রশাসন তার স্ত্রী-সন্তানসহ ১৩ জনের নাম পায় তালিকায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ