ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা শাহরিয়ার করোনা আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার। গতকাল বুধবার তার করোনা পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক হিসেবে কর্মরত শাহরিয়ার নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গত সোমবার রাত থেকে তার শরীর সামান্য ব্যথা ছিল। গত মঙ্গলবার জ্বর-সর্দি থাকায় গতকাল সকালে স্কয়ার হাসপাতালে তিনি টেস্ট করান। বিকেলে হাসপাতাল থেকে ফোনে জানানো হয় রেজাল্ট পজিটিভ এসেছে। আজ বৃহস্পতিবার সকালে অফিসিয়াল রিপোর্ট দেওয়া হবে। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উপপরিচালক করোনার স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিনই অভিযান পরিচালনা করছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ