সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান ফেরত নেবে অব্যবহৃত টিকিট

news-image

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে প্রায় দেড়মাস ধরে বন্ধ আছে আকাশপথ। অনেকেই বিমানের টিকিট কেটে ভ্রমণ করতে পারেননি। এ অবস্থায় অব্যবহৃত টিকিটের বিষয়ে ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে। আর যারা ভ্রমণ করতে চান না তাদের টিকিট ফেরত নেওয়া হবে।

বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খোন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনার কারণে জানুয়ারি থেকে যাত্রী কমতে থাকে বিমানের। ফেব্রুয়ারি থেকে ফ্লাইট সংখ্যাও কমে যায়। এরপর মার্চ মাসে বিভিন্ন আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর ডানা মেলেনি বিমান।

তবে বিভিন্ন দেশে আটকেপড়া যাত্রীদের আনা-নেয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা, সবজি রপ্তানিসহ বিমানের কার্গো ফ্লাইটগুলো এখনও চালু রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী