,

আশুগঞ্জে চাল সংগ্রহ অভিযান শুরু

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারিভাবে বোরো মৌসুমে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।বুধবার (১৩ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে এই চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার।
চলতি বোরো মৌসুমে ২ শ ৩৮টি মিল থেকে মোট ১৬ হাজার ৬ শ ১৬ মেট্রিক টন
সিদ্ধ ও ১০ হাজার ৭১৫ মেট্রিক টন আতপ চাল সর্বমোট ২৭৩৩১ মেট্রিক টন চাল
সংগ্রহ করা হবে। প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা ও আতপ
চালের মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।
চাল সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইনুল হোসেন ভূঁইয়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, জেলা চাতালকল মালিক সমিতির সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভূইয়া স্বপন, উপজেলা চাতালকল মালিক সমিতির সভাপতি জোবায়ের হায়দার ভুলু ও সাধারণ সম্পাদক হেলাল সিকদার প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজিমুল হায়দার জানান, উপজেলার মোট ২ শ ৩৮টি মিল থেকে মোট ১৬ হাজার ৬ শ ১৬ মেট্রিক টন সিদ্ধ ও ১০ হাজার ৭১৫ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা ও আতব চালের মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা। চাল সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা