,

মৃত্যুর মিছিলে প্রায় ৩ লাখ মানুষ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের মোট ২১২টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এতে এ পর্যন্ত ৪৩ লাখ ৪২ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছে। আর মারা গেছে প্রায় ৩ লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত মঙ্গলবারও বিশ্বের বিভিন্ন স্থানে মারা গেছে আর ৫ হাজারের বেশি মানুষ। ফলে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৫১তে।

এদের মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই মারা গেছে ৮৩ হাজার ৪২৫ জন। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ জন। আক্রান্ত ও মৃত্যুতে এখনও করোনা তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৩২ হাজার ৬৯২, ইতালিতে ৩০ হাজার ৯১১, স্পেনে ২৬ হাজার ৯২০, ফ্রান্সে ২৬ হাজার ৯৯১, ব্রাজিলে ১২ হাজার ৪৬১, বেলজিয়ামে ৮ হাজার ৭৬১, জার্মানিতে ৭ হাজার ৭৩৮, ইরানে ৬ হাজার ৭৩৩, নেদার‍ল্যান্ডস ৫ হাজার ৫১০ ও কানাডায় মারা গেছে ৫ হাজার ১৬৯ জন।

প্রসঙ্গত, করোনায় এক লাখ মানুষ মারা যেতে সময় লাগে ৯০ দিন। তারপর মাত্র ১৫ দিনে আরও একলাখ মানুষ মারা যান। গত ৪ মে এই সংখ্যাটা আড়াই লাখ ছাড়ায়। আজ ১৩ মে তা তিন লাখের কাছাকাছি।

তবে করোনায় লাখ লাখ মানুষ মারা গেলেও সুস্থ হয়ে উঠার সংখ্যাও কিন্তু কম নয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬ লাখ ২ হাজার ৭১৬ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৪ লাখের বেশি মানুষ। এদের মধ্যে ৪৬ হাজারের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ আগামীতে করোনায় মৃত্যু যে সাড়ে ৩ লাখ ছাড়িয়ে যাবে তা এক প্রকার নিশ্চিত।

তবে আশার কতা এই যে, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এর ভ্যাকসিন আবিষ্কারের মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ১০৮টি গবেষক দল করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় লিপ্ত। এরমধ্যে আটটি ভ্যাকসিনের প্রথম ধাপ অর্থাৎ মানবদেহে প্রয়োগ সম্পন্ন করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা