,

৩৯ দিন পর ভারতের ৬১ ট্রাকচালক নিজ দেশে ফিরলেন

news-image

লালমনিরহাট (হাতীবান্ধা) প্রতিনিধি : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাটবীজ নিয়ে ফিরে যাওয়ার পথে আটকা পড়েছিলেন ৬১ জন ভারতীয় ট্রাকচালক। দীর্ঘ ৩৯ দিন বুড়িমারী স্থলবন্দরের দেয়াল ঘেরা চত্ত্বরে আটকে থাকার পর তাদের ফিরিয়ে নিয়েছে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বুড়িমারী স্থলবন্দর থেকে ওই ট্রাকচালকরা চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই খন্দকার মাহমুদ এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ এপ্রিল বিশেষ ব্যবস্থায় পাটবীজ নিয়ে বাংলাদেশে এসেছিলেন ওই ট্রাকচালকরা।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চ্যাংরাবান্ধা স্থলবন্দর গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। এতে আমদানি করা ৬১টি পাট বীজের ট্রাক আটকা পড়ে ভারতে।

এরপর অজ্ঞাত কারণে আরও তিনদিন বন্ধ থাকার পর বিশেষ ব্যবস্থায় ৪ এপ্রিল ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশি পণ্য খালাসের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট ও স্থলবন্দর কর্তৃপক্ষ ওই দিনই ট্রাক খালি করে সেগুলো ফেরত পাঠানোর ব্যবস্থা করে। ফেরার সময় বাধা দেয় ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও ভারতীয় কর্তৃপক্ষ। তখন থেকে ৬১টি ভারতীয় ট্রাক আটকে থাকে বুড়িমারী স্থলবন্দরে।

ট্রাকচালকদের ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য ভারতীয় দূতাবাস ও কোচবিহারের জেলাশাসকের (ডিএম) সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেন লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর।

তবে ভারতীয় কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় ট্রাকচালকরা বুড়িমারী বন্দরে আটকা পড়ে থাকেন। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশের প্রশাসন ভারত সরকারকে তাদের ফিরিয়ে নিতে চাপ দেয়। অবশেষে গতকাল মঙ্গলবার সকালে চ্যাংরাবান্ধা স্থলবন্দর থেকে বুড়িমারী স্থলবন্দরে চিঠি আসে তাদের ভারতে পাঠাতে।

আটকে পড়াদের মধ্যে একজন ভারতীয় ট্রাকচালক ইজাহার আলী বলেন, ‘রহমতের মাসে বাংলাদেশ সরকার আমাদের অনেক সুযোগ করে দিয়েছে।’

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘ভারতীয় দূতাবাস ও কোচবিহারের ডিএমের সঙ্গে যোগাযোগ করেও তাদের সাড়া পাওয়া যায়নি। পরে মন্ত্রণালয়ে চিঠি পাঠালে দুই দেশের সিএন্ডএফ এজেন্ট ও স্থলবন্দর কর্তৃপক্ষ বৈঠক করে তাদের ফিরিয়ে নিয়েছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা