,

ইবনে সিনার চীফ রেডিওলজিস্টের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চীফ রেডিওলজিস্ট কনসালটেন্ট, মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা গেছেন।

গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন চিকিৎসকের মৃত্যু হলো।

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কাস্টমার কেয়ারের তথ্য কর্মকর্তা মো. মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল ঢাকার সিএমএইচ-এ ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ-এর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন পাঁচদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত ৪ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক ডা. মনিরুজ্জামান। ওইদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ছাড়া গত ১৫ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনিই ছিলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা