,

ভারতের পক্ষে আম্পায়ার!

aaaaaaaaaaaaaaআগে থেকেই ধারনা করা হয়েছিল বাংলাদেশের বিপক্ষে যথাসম্ভব সব সিদ্ধান্ত দেবেন আম্পায়াররা। বাণিজ্যিক দিক থেকে আর ক্ষতির সম্মুখিন হতে চায় না আইসিসি! ভারত যদি কোনভাবে হেরেই যায় বাংলাদেশের কাছে, তাহলে তো ক্ষতি হবে আইসিসিরই। সুতরাং, মেলবোর্নে যেন ভারতই জেতে, সে জন্য সব কিছু আগে থেকেই নির্ধারণ করে রেখেছে ক্রিকেটের তথাকথিত অভিভাবক সংস্থাটি।

মেলবোর্নের উইকেট দেখলেই বোঝা যায়, ভারতের ব্যাটিংয়ের জন্য কতটা সহায়ক করে তৈরী করা হয়েছে সেটা। যেন ভারত নিজেদের মাটিতেই কোন ম্যাচ খেলছে। উইকেটের কথা বাদ দিয়ে যদি আম্পায়ারদের কথাই ধরা হয়, তাহলে নিশ্চিত তারাও ভারতের পক্ষ নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ১১ জন নন, মোট ১৪ জন। সাথে টিভি আম্পায়ারসহ মোট ৩জন আম্পায়ারকে যোগ করে নিন।

এই যেমন ধরুন ৪০তম ওভারের চতুর্থ বলে রুবেলের একটি ফুলটস বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন সুরেষ রায়না। ৪০ বলে ৪০ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি। শটটি খেলেছিলেন ক্রিজ ছেড়ে এসে। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে বলটি ছিল কিছুটা হাঁটুর ওপরে। কিন্তু ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড নো বল ডেকে বসলেন। তিনি দেখালেন বলটি ছিল কোমরের ওপরে।

এর আগে মাশরাফির একটি বলে স্পষ্ট এলবিডব্লিউ আউট হলেও ইয়ান গোল্ড সেটিকে আউট দেননি। মাশরাফি রিভিউর আবেদন করলে টিভি আম্পায়ার স্টিভ ডেভিস আউন না দেওয়ার সিদ্ধান্তই বহাল রাখলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ