,

নাসিরনগর উপজেলায় সব দোকান, শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব দোকান পাট-শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে মর্মে ঘোষনা দেয়া হয়েছে। আজ সোমবার সকালে নাসিরনগর বাজারে অনুষ্ঠিত ব্যবসায়ী প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের এক জরুরী মতবিনিময় সভায় করোনা ভাইরাস পরিস্থিতি বিস্তার ঠেকাতে এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি চিন্তা করে এ ঘোষনা দেয়া হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়াসহ উপজেলা প্রশাসন,থানা পুলিশ,বাজার পরিচালনা কমিটি,ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় যৌথ ঘোষনায় বলা হয়-সারা বাংলাদেশের মত নাসিরনগরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তাই বর্তমান পরিস্থিতিতে নাসিরনগর উপজেলাকে করোনা মুক্ত রাখতে ও তার বিস্তার রোধকল্পে সরকারের পূর্ববর্তী নির্দেশনা মোতাবেক ঔষধ,খাদ্যদ্রব্য,কাচাঁবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত অন্য সব দোকান-পাট আজ থেকে (১১ মে) থেকে বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হল।

অনুমোদিত দোকান-পাট সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং ঔষধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গৃহীত সিন্ধান্ত বলৎ থাকবে। কেউ তা অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা