শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ৪‘শ অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে গরীব,অসহায়,দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে গোকর্ণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীজান মেম্বারের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ৪‘শ মানুষের মাঝে ফার্মগেইট আলীজান ভিলায় সামাজিক দুরত্ব বজায় রেখে এ শাড়ি,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। এর মধ্যে ৩‘শ জনকে শাড়ি,লুঙ্গি ও এক‘শ জনকে নগদ ৫‘শ টাকা করে প্রদান করা হয়।

?

অনুষ্ঠানে এডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ,স্থানীয় যুবলীগ নেতা জহির খাঁন,শেখ ফরিদ,শরীফ মোল্লা,মুক্তার রাজা,সুমন মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় আলীজান মেম্বার বলেন,‘করোনার প্রভাবে আপাদকালিন সময়ে ৪‘শ পরিবারের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেছি। বর্তমানে তারা সবচেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা