রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে খোলা হবে না আশুগঞ্জের কোন বিপনী বিতান

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ঈদুল ফিতর উপলক্ষে আশুগঞ্জের মার্কেট ও বিপনী বিতান খোলা হবেনা। ব্যবসায়ী নেতারা। উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা শেষে তার একথা জানিয়েছেন। করোনা সংক্রমণ ঠেকাতে আশুগঞ্জ বাজারের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার সকাল ১১টায় আশুগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে গতকাল শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এ ব্যাপারে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ময়নাল হোসেন, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। মতবিনিময় সভায় অংশ নেন, আশুগঞ্জ বাজারের বস্ত্র, কসমেটিক্স ও জুতার দোকানের মালিকরা।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারী সিদ্ধান্তে সুযোগ থাকলেও জেলা ও দেশের অন্যান্য মার্কেটের অনুসরণে দোকান না খোলার সিদ্ধান্ত নেয়া যায় কি না এ ব্যাপারে ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে ব্যবসায়ীরা রোববার সাকাল ১১টায় পরামর্শ করে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছিলেন। প্রসঙ্গত: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশনায় গত ২৫ মার্চ থেকেই সারাদেশের ন্যায় আশুগঞ্জের সব বিপণী বিতান বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী