,

অজ্ঞাত কারণে বিএসএমএমইউ কিট নিতে বিলম্ব করছে, বললেন ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিট নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে দীর্ঘসূত্রিতার অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার সকালে পরীক্ষার জন্য কিট নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ তা নেয়নি। পরে বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর উত্তম মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী এ অভিযোগ করেন।

তিনি বলেন, এ সময়ে গণস্বাস্থ্যের কিট নিয়ে পরীক্ষা করলে জাতি কিছুটা উপকৃত হতো। অল্প টাকায় পরীক্ষা করতে পারতো। ঢাকায় কোভিড-১৯ রোগী বেশি। কিন্তু অজ্ঞাত কারণে বিএসএমএমইউ কিট নিতে বিলম্ব করছে।

জাফরুল্লাহ বলেন, প্রতিদিন আমাদের প্রতিনিধি বিএসএমএমইউ যান। কিন্তু কখন নেবে, কতগুলো নেবে সে বিষয়ে তারা কিছু বলছে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের অপর চিকিৎসক অধ্যাপক মুহিব উল্লাহ খোন্দকার বলেন, পৃথিবীতে আমরাই প্রথম এন্টিজেন ও এন্টিবডি তৈরি করেছি। কিন্তু স্বীকৃতি পেলাম না। এখন অন্য দেশ এমনকি ভারতও অনুমতি দিয়েছে এন্টিজেন দিয়ে পরীক্ষার জন্য। আমরা পারছি না। করোনা শনাক্তের কিট তৈরি করে বসে আছি।

মুহিব উল্লাহ বলেন, আমাদের হাসপাতালের সীমাবদ্ধতা আছে। এখানে সবচেয়ে বড় ডায়ালাইসিস সেন্টার। চেয়েছিলাম অন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করতে। কিন্তু অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। তবে আমাদের হাসপাতালে সীমিত পরিসরে কোভিড টেস্ট করতে চেয়েছিলাম, তাতেও বিএসএমএমইউ বিলম্বিত করায় আমাদের কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা