শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত প্রায় ৪২ লাখ মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে ৪২ লাখের দিকে ছুটছে। এই রোগে প্রাণ হারিয়েছে প্রায় ৩ লাখ মানুষ। বিশ্বে করোনা আক্রান্ত ও মৃত্যুতে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাস পজিটিভ আসা মানুষের সংখ্যা ৪১ লাখ ৮১ হাজার ২১৮ জন। এতে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৭৬ জনের। সুস্থ হয়েছে প্রায় ১৫ লাখ মানুষ। অর্থাৎ ১৪ লাখ ৯৩ হাজার ৪৯০ জন।

গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে। আর গত ডিসেম্বরে চীনের উহানে একজনের শরীরে প্রথম ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

করোনা আক্রান্তে শীর্ষে থাকা ৪ দেশ হচ্ছে: যুক্তরাষ্ট্র (১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮), স্পেন (২ লাখ ৬৪ হাজার ৬৬৩), যুক্তরাজ্য (২ লাখ ১৯ হাজার ১৮৩) ও ইতালি (২ লাখ ১৮ হাজার ২৬৮)।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়ায় মোট সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে। নতুন করে ৮৮ জনের মৃত্যুতে মোট মৃত্যু ১ হাজার ৯১৫। গত এক সপ্তাহ ধরেই রাশিয়ায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে ১০ হাজারের বেশি করে। সরকারি কর্মকর্তারা দাবি করছেন, তারা গণহারে পরীক্ষা করায় সংক্রমণের ঘটনা বেশি।

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভকারী গ্রেপ্তার

ভিক্টোরিয়া রাজ্যে এক লকডাউনবিরোধী বিক্ষোভ থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেলবোর্নে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়েছিল প্রায় দেড়শ বিক্ষোভকারী। সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম ভঙ্গ করে বিক্ষোভ হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের ১ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৮৯ হাজার টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে।

অন্যান্য দেশের করোনা পরিস্থিতি

বিধিনিষেধ শিথিল করার তিনদিনের মধ্যেই জার্মানিতে করোনা ভাইরাসের সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কেএল ইনস্টিটিউট-আরকেআই শনিবার জানিয়েছে সংক্রমণের হার এক দশমিক একে পৌঁছেছে। বুধবার পর্যন্ত এই হার ছিল মাত্র শূন্য দশমিক ছয়-পাঁচ।

স্পেনে ২ মাসে সর্বনিম্ন মৃত্যু হয়েছে শেষ ২৪ ঘণ্টায়। ১৪৩ জন মারা গেছেন নতুন করে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬২১ জন।

যুক্তরাজ্য আলাদা আলাদা পযায়ে ক্রমশ লকডাউন শিথিল করার পরিকল্পনা হাতে নিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমণ হয়েছে, দ্বিতীয় ধাক্কার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

উহানে নতুন করে পাঁচজনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। গত ১১ মার্চের পর এটাই সর্বোচ্চ। চীনে রোববার মোট ১৭ জন নতুন রোগী পাওয়া গেছে। কেউ নতুন করে মারা যাননি দেশটিতে।

এদিকে করোনায় প্রাণ হারানোদের স্মরণে তিন দিনের শোক ঘোষণার মধ্যেই লেকে জেট স্কি চালানোর কারণে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

ঘানার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, একটি শিল্প কারখানার ৫ শতাধিক শ্রমিকের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে প্রতিদিন আক্রান্তের হারও ৩০ শতাংশ বেড়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ